ভৈরবে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দুই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আক্রাম হোসেন (১৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত আক্রামের বিরুদ্ধে রবিবার দুপুরে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শনিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, ঘটনা জানার পর ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দীপুসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

শিশুটির বাবা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। সে সময় তার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় আক্রাম হোসেন কৌশলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুকন্যার চিৎকারে স্ত্রী ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় আক্রাম পালিয়ে যায়।

পরে রাতেই শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত