মঙ্গলে শত শত কম্পন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭ এএম

ভূমিকম্পে পৃথিবী কাঁপে। সেই কাঁপন কখনো কখনো ডেকে আনে প্রাণহানি। প্রায় একইভাবে মঙ্গলগ্রহেও এমন কম্পনের তথ্য পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৯ সালের এপ্রিলে সুপারসনিক প্যারাসুটের মাধ্যমে তারা গ্রহটিতে শত শত কম্পন শনাক্ত করেন।

মঙ্গলের এই কম্পন সংক্রান্ত মিশনের খবর প্রকাশিত হয়েছে জার্নালে নেচারে। সেখানে বলা হয়েছে, সুপারসনিক প্যারাসুট ২০১৮ সালে মঙ্গলে পৌঁছায়। এরপর সম্ভাব্য কম্পন শনাক্ত করে গত বছর।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলগ্রহে ১৭৪টি কম্পন অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, ১৭৪টির মধ্যে ২৪টি কম্পন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, ৩ থেকে ৪টি বড় এবং বাকিগুলো ছোট ধরনের।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির ‘ইনসাইট’-এর প্রধান বিজ্ঞানী ব্রুস ব্যানের্ড জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে শীতল থাকায় মঙ্গলগ্রহে ভূমিকম্প হয়। আর এভাবে শীতল থাকায় মঙ্গলগ্রহের বাইরের স্তর ভঙ্গুর হতে থাকে।

মঙ্গলগ্রহের শক্তিশালী এই কম্পন কোনো ক্ষতি করবে না বলে গবেষকেরা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত