দায়িত্বে থাকলে বিজেপি নেতাদের ‘গ্রেপ্তার করতেন’ সাবেক কমিশনার

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৩:০২ পিএম

ভারতের রাজধানী দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষ দেখে সহ্য হচ্ছে না শহরটির সাবেক পুলিশ কমিশনার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রধান অজয় রাজ শর্মার। কোনো রাখঢাক না রেখে বলে দিয়েছেন, তার হাতে দায়িত্ব থাকলে বিজেপি নেতাদের জেলে ঢোকাতেন।

দ্য ওয়্যার সংবাদমাধ্যমকে অজয় শর্মা বলেন, ‘ক্ষমতায় থাকলে দিল্লির অশান্ত সময়ে উসকানি দেওয়ায় বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, প্রবেশ খান্না এবং কপিল মিশ্রকে গ্রেপ্তার করতাম।’

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েই আমি অনুরাগ ঠাকুরকে গ্রেপ্তার করতাম। আর কপিল মিশ্র তো কোনো মন্ত্রী নন। তাই তাকে গ্রেপ্তার করতে কোনো বাধা থাকত না’।

দিল্লির সাবেক এই নামী পুলিশ প্রধান মনে করেন প্রশাসনের প্রথম ভুল ছিল শাহিনবাগকে সংগঠিত হতে দেওয়া, ‘শাহিনবাগকে সংগঠিত হতে না দিলে এই দাঙ্গা হতো না। এই দাঙ্গার প্রধান কারণ একের পর এক স্লোগান। যা মানুষকে উসকে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত