পার্বতীপুরে পিকনিকের বাসচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০২:৫৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে পিকনিকের বাস চাপায় মোজাম্মেল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার দুপুর একটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাস টার্মিনালের তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক আরজী দেবীপুর শিয়ার কোট আলিম মাদ্রাসার আরবি প্রভাষক।

তার বাড়ি পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল আমবাড়ী এলাকায়।

এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাস টার্মিনাল তিন রাস্তা মোড়ে পিকনিকের বাস চাপায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত