মুন্সীগঞ্জে পপিক্ষেতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:১৩ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে বিস্তীর্ণ জমিতে পপি চাষ হচ্ছিল। প্রায় ৩ একর জমিতে স্থানীয় খোরশেদ ও মিজান নামের দুই ব্যক্তি পপি চাষ করছিলেন।

গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে পপি চাষের আলামত উদ্ধার করে। তবে অভিযানের আগেই গাছগুলো নষ্ট করে ফেলে দেয় চাষিরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে স্থানীয় খোরশেদ ও মিজান মিলে অবৈধভাবে ৩ একর জমিতে পপি বা আফিম চাষ করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এর আগেই খোরশেদ ও মিজান খবর পেয়ে পপি গাছগুলো নষ্ট করে পালিয়ে যায়। আমরা আলামত জব্দ করেছি এবং খোরশেদ ও মিজানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত