‘মেরে আঙ্গনে মে’ রিমেকে আলো ছড়ালেন আসিম-জ্যাকুলিন (ভিডিও)

আপডেট : ১০ মার্চ ২০২০, ০২:৫৭ পিএম

হোলি উপলক্ষে মুক্তি পায় বিগ বস ১৩ রানারআপ আসিম রিয়াজ ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত মিউজিক ভিডিও ‘মেরে আঙ্গনে মে’। বিখ্যাত বলিউডি গানের এই রিমেকে কণ্ঠ দেন নেহা কক্কর ও রাজা হাসান।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পুরোনো গানটিকে টি-সিরিজ এনেছে একটি নতুন গল্পের মোড়কে যেখানে এক পঞ্চদশ শতকের রাজকুমারীর ভূমিকায় দেখা দিয়েছেন জ্যাকুলিন।

জ্যাকুলিন এখানে সেই ফুলের নির্যাস দেওয়া পানিতে গোসল করে ওঠা, বেদানার রঙে ঠোঁট রাঙানো মধ্যযুগের এক নারী, যার এক হাতে তরবারি। এ যুগের যুবককে তার প্রেমিকা টাইম মেশিনে করে পাঠিয়ে দেয় রাজকুমারীর খাস কামরায়। তারপর সে স্মার্টফোনে ভিডিও তুলে আর হাই-হিল পরিয়ে মাথা কাটা যাওয়া থেকে নিজেকে বাঁচায়।

কিন্তু গল্পটা সেখানেই শেষ নয় আর শুরুও নয়। হোলি পার্টি থেকে সেই যুবককে কেন তার প্রেমিকা পাঠিয়ে দেয় সেই যুগে, সেটাও একটা বেশ মজার গল্প।

মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মিউজিক ভিডিওটির ভিউ ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছে। ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় এই গানটি রয়েছে তৃতীয় স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত