ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আগাম জামিন পেলেন মানবজমিন সম্পাদক

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৪:২৬ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিনের এ আদেশ দেয়। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট।

যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া-কাণ্ড নিয়ে মানবজমিনে সংবাদ প্রকাশের জেরে মতিউর রহমান চৌধুরী, পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি করেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ সাইফুজ্জামান শিখর। ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় আগামী ২০ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ধার্য আছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন মতিউর রহমান চৌধুরী। তার পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত