টোকিও অলিম্পিকের মশাল র্যালি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাপানের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার নাহোমি কাওয়াসুমি। করোনাভাইরাসে নিজে আক্রান্ত হওয়ার অথবা অন্যদের সংক্রমিত করার ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাপানের ২০১১ নারী বিশ্বকাপ জয়ে অবদান রাখা কাওয়াসুমি দেশটিতে বেশ হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে পরিচিত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। খেলেন নিউ জার্সির স্কাই ব্লুর হয়ে। এর কাছাকাছি শহর নিউইয়র্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সোমবার টুইট বার্তায় অলিম্পিকের মশাল র্যালি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান কাওয়াসুমি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে অলিম্পিক বা এর সঙ্গে সম্পর্কিত ইভেন্টে অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা জানানো সবশেষ সংযোজন হলেন কাওয়াসুমি। ইন্টারনেট।
×
