বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১২:৫০ পিএম

দেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, খুলনা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, রাঙ্গামাটি এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত