হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন ইউএনও

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৫৮ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে স্থায়ী ও ভাসমান মিলে তালিকাভুক্ত ১৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিলেন ইউএনও মিল্টন রায়।

গত দুই দিনে প্রায় ১২০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন ইউএনও নিজে।

সরকারিভাবে ১২’শ পরিবারের জন্য এবং ব্যক্তি মালিকানাধীন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে ৫০০ পরিবারের জন্য এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চা পাতা, চিনি, গুঁড়া দুধ এবং সাবান রয়েছে।

ইউএনও মিল্টন রায় জানান, সরকার ঘোষিত কোয়ারান্টাইনের মধ্যে দরিদ্ররা যেন খাদ্যের কষ্টে না পড়ে ও ত্রাণসামগ্রী যেন সঠিক জায়গায় পৌঁছে এই কারণে তিনি নিজে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

বৈশ্বিক এই দুর্যোগের সময় হতদরিদ্রদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত