জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শেরপুরে একজনের মৃত্যু, হচ্ছে নমুনা সংগ্রহ

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৯:২৪ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করতে যাচ্ছে স্থানীয় একটি মেডিকেল টিম।

তিন দিন জ্বর ও শ্বাসকষ্টে ভোগার পর রবিবার রাতে মারা যান ওই নির্মাণ শ্রমিক।

এদিকে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

মৃতের নমুনা সংগ্রহের জন্য জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফের নেতৃত্বে সোমবার সকাল ৯টার দিকে একটি স্থানীয় মেডিকেল টিম রওনা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে ফেরেন ওই নির্মাণ শ্রমিক।

নমুনা সংগ্রহের পর মৃতের দাফন সম্পন্ন হবে বলে জানান সিভিল সার্জন রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত