চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১১:২৭ পিএম

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে জ¦র-কাশি নিয়ে চিকিৎসাধীন এক কিশোর মারা গেছেন। তবে সে করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।  

তিনি আরও বলেন, আনুমানিক ১৪ বছর বয়সি ওই কিশোর মাদ্রাসা শিক্ষার্থী। সে কক্সবাজারের বাসিন্দা। তবে সে করোনায় সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বিআইটিআইডি এর একটি টিম এসে তার নমুনা সংগ্রহ করেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘ওই কিশোর বেশকিছুদিন আগে জ¦র কাশি নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষায় তার নিউমোনিয়া হয়েছিল উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে মঙ্গলবার পাঠানো হয়। কিন্তু চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে কক্সবাজারের ওই কিশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়।

অপরদিকে, বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ বলেন, বুধবার আরও আটজনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের রির্পোট নেভেটিভ। গত বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত মোট ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। কারো শরীরেই করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেলার হোম কোয়ারেন্টাইনে আছে ৯২৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত