ত্রাণ নিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৬:৫০ পিএম

ত্রাণ নিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ১২টায় কুমিল্লা নগরীর গোয়ালপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।  

মুক্তিযোদ্ধা কার্যালয় মাঠে ব্যাটারি চার্জে দেওয়া একটি অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধা মহিলা নিহত হয়।

স্থানীয়রা জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারণে দুস্থদের সহায়তায় ত্রাণ বিতরণ করছিল একটি প্রতিষ্ঠান। ওই ত্রাণ সংগ্রহ করতে আসে কয়েকজন ভিক্ষুক। মুক্তিযোদ্ধা কার্যালয় মাঠের পাশে একটি অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। বৃদ্ধা ওই অটোরিকশায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার বিস্তারিত পরিয় এখনো জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত