নরসিংদীতে চিকিৎসকদের ৫ হাজার পিপিই দিল থার্মেক্স গ্রুপ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পিএম

নরসিংদীতে কর্মরত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় পাঁচ হাজার পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে থার্মেক্স গ্রুপ।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আমীরুল হক শামীম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপুসহ প্রমুখ ।

থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থার্মেক্স গ্রুপ এসব পিপিই সরবরাহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত