করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টসহ সব স্বাস্থ্যকর্মীর মাঝে পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল রবিবার বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডাক্তার মো. এনামুল হক চৌধুরী বিএমএর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন। এছাড়া জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক ডাক্তার নুরুল হুদা লেলিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পক্ষে পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।
