আইসোলেশনে মুক্তিযোদ্ধা, মেডিকেলে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পিএম

চট্টগ্রামের জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকেলে ৩টার দিকে জেনারেল হাসপাতালে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেননি। 

তিনি বলেন, রবিবার শ্বাসকষ্ট নিয়ে বিআইটিআইডি হাসপাতাল ভর্তি হলেও ভোররাতে ৭১ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধা কমান্ডারকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেলে ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি সীতাকুন্ডের বশরত নগর গ্রামের বাসিন্দা। 

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার গভীর রাতে  নিউমোনিয়ায় আক্রান্ত এক রোগী মৃত্যু হয়েছে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম। 

রোববার রাতে ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আনোয়ারার মধ্যম শিলাইগড়া এলাকার বাসিন্দা। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চমেকে মারা যাওয়া নিউমোনিয়া আক্রান্ত যুবক এবং জেনারেল হাসপাতালে মারা যাওয়া মুক্তিযোদ্ধার নমুনা করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত