করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্কাটন, পরিবাগ ও সেগুনবাগিচা এলাকায় ত্রাণ দিচ্ছি তালিকা করে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় এলাকার কমিশনার আসাদুজ্জামানসহ পরিচিতদের দিয়ে তালিকা করেছি। তাদের মাধ্যমে ভ্যানে করে খাবার পাঠিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও বিতরণ করা হবে। তিনি বলেন, যে মহল্লায় যারা নেতৃস্থানীয় আছেন তারা যেন বাসায় বাসায় খাবার পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে যারাই সমস্যায় আছেন তাদের বাড়িতে খাবার পৌঁছে যাবে ।
×
