ইমুকে দেখলেই দৌড়ে আসে ক্ষুধার্ত কুকুরগুলো

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:৪৫ এএম

করোনাভাইরাসের প্রভাবে চারদিকে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। খাদ্য সংকটে পড়েছে অনেক নি¤œ আয়ের মানুষ। ঘর থেকে বের হতে না পেরে অনেক শ্রমজীবী মানুষ খাবার জোটাতে পারছেন না। তেমনই বাইরে খাদ্য সংকটে পড়েছে কুকুরসহ বিভিন্ন প্রাণী। তবে দিনাজপুর শহরে ক্ষুধার্ত কুকুরগুলোকে কখনো ভাত, কখনো খিচুড়ি আবার কখনো বিস্কুট খাওয়াচ্ছেন আফসানা ইমু (৩৬)। নিজের স্কুটি নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে কুকুরকে খাবার দেন তিনি। নিয়মিত খাবার পেয়ে কুকুরগুলোও যেন আফসানাকে আপন করে নিয়েছে। তাকে দেখলেই ক্ষুধার্ত কুকুরগুলো দৌড়ে কাছে আসে।

গত সোমবার আফসানার সঙ্গে শহরের বেশ কয়েকটি জায়গা ঘুরে চোখে পড়ে এমন চিত্র। দিনাজপুর শহরের কালীতলা পোস্ট অফিস এলাকায় আফসানার বাড়ি। নিজেরও কয়েকটি কুকুর আছে বাড়িতে। কুকুরের প্রতি ছোটবেলা থেকেই অন্যরকম ভালোবাসা ছিল তার।

আফসানা বলেন, ‘আমি এক দিন পরপর শহরের কুকুরগুলোকে ভাত অথবা খিচুড়ি দিই। যদি ভাত কিংবা খিচুড়ি রান্না করতে না পারি তা হলে বিস্কুট জাতীয় খাবার দিই। শহরের বাইরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনে ৩০টি কুকুর আছে। আমি সেই ৩০টি কুকুরকে নিয়মিত খাবার দিই। এক দিন পরপর সকালে বাড়ি থেকে নিজের স্কুটি নিয়ে বের হয়ে যেখানে যেখানে কুকুর থাকে সেসব জায়গায় যাই। আমি গেলেই কুকুরগুলো দৌড়ে আমার কাছে আসে। নিরীহ এই প্রাণীগুলো এখন অনেক কষ্টে আছে।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষ হয়তো কোথাও ত্রাণ বা খাদ্যসামগ্রী পাচ্ছে কিন্তু কুকুরগুলোর তো কেউ নেই। তারা বলতেও পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত