জ্বর নিয়ে শ্বশুর বাড়িতে জামাই, বাড়ি ছেড়ে পালালেন শাশুড়ি

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৬:১৬ পিএম

দিনাজপুরের বিরামপুরে নারায়ণগঞ্জ থেকে জ্বর-সর্দি ও গলাব্যথা নিয়ে গোলাম আজম (৩৮) নামে এক ব্যক্তি শ্বশুর বাড়িতে আসলে শাশুড়িসহ ওই বাড়ির ৫ সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গেছে।

বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়নের নয়ামারি গ্রামে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে জ্বর নিয়ে শ্বশুরবাড়িতে আসেন মেয়ে জামাই গোলাম আজম। বুধবার সকালেই ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য। ঘটনাটি জানাজানি হলে এলাকার সবার মাঝে আতঙ্ক তৈরি হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন বলেন, শরীরে জ্বর-সর্দি ও গলাব্যথা নিয়ে গোলাম আজম তার শ্বশুর বাড়িতে আসে। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির শ্বশুর মোজাহার আলীর বাড়ি থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

একইভাবে উপজেলার আরও কয়েকটি স্থান থেকে করোনা সন্দেহে ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে ওই ৫ বাড়ি লকডাউন ঘোষণা করে বাড়িগুলোর লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নমুনাগুলি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত