কক্সবাজারের উখিয়ায় করোভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি লুকিয়ে আছে সন্দেহে তাকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার উপকূলীয় জালিয়াপালং পালং ইউনিয়নের প্যাইনাশিয়া চরপাড়া গ্রামের পেঠান আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন বড়ুয়া ও পুলিশ ঘটনাস্হলে যান। পরে পেঠান আলীর বাড়িটি লকডাউন করেন।
উদ্ধার হ্ওয়া ব্যক্তি (৬৫) কক্সবাজারের শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।।
উল্লেখ্য, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের প্যাইনাশিয়া চরপাড়ায় পুরোনো বাড়ি ছিল। তিনি দুই দিন আগে উখিয়ায় আসেন।
