করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে পুরো পৃথিবী লকডাউন হয়ে আছে। ঘরে ঘরে মানুষ কোয়ারেন্টাইনে থেকে নানা ধরনের চ্যালেঞ্জ জানাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে মানসিকভাবে চাঙাও থাকছেন তারা।
ঘরে বন্দী মানুষ নতুন নতুন খেলা খেলে নিজেদের ব্যস্ত রাখছেন। সেইসঙ্গে অন্যদের ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জও। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন চ্যালেঞ্জ হচ্ছে, শরীরে কোনো পোশাক নয়, থাকবে শুধু বালিশ।
পিলো চ্যালেঞ্জ নামে এই খেলা ইতিমধ্যে ঝড় তুলেছে। ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
নেটিজেনরা চ্যালেঞ্জ গ্রহণ করে সেই ছবি পোস্ট করছেন, সঙ্গে দিচ্ছেন কোয়ারেন্টাইন পিলো চ্যালেঞ্জ হ্যাশট্যাগ।
চ্যালেঞ্জের অংশ হিসেবে নেটিজেনদের শরীরে নেই কোনো পোশাক। শুধু বালিশ দিয়েই শরীর ঢাকছেন তারা। সেই বালিশ তারা গায়ের সঙ্গে জড়িয়ে রাখছেন বেল্ট বা রিবন দিয়ে। এরপর সেই ছবি পোস্ট করছেন। পোশাক না থাকলেও ঘড়ি, জুতা, সানগ্লাস, ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী নিয়ে লুকের বৈচিত্র্য আনছেন অনেকে।
