সেনাবাহিনীকে মাস্ক প্রদান রূপায়ণ গ্রুপের

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০২:৩৮ এএম

বাংলাদেশ সেনাবাহিনীকে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে রূপায়ণ গ্রুপ। গত বৃহস্পতিবার বেলা ১১টায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষে মাস্ক হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন। সেনাবাহিনীপ্রধানের পক্ষে আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপোর (এএফএমএসডি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মশিউল মুনির মাস্কগুলো গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। করোনাভাইরাস সংকট নিরসনে শুরু থেকেই কাজ করছে দেশের আবাসন শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। এর আগে গত রবিবার রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল  কোম্পানির পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে  দুই কোটি টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত