করোনা থেকে নবজাতকদের বাঁচাতে মুখে ফেস শিল্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০১:২২ পিএম

করোনাভাইরাসের কবল থেকে সদ্যোজাত শিশুদের বাঁচাতে থাইল্যান্ডের একটি হাসপাতাল মুখের বিশেষ  শিল্ডের (ফেস শিল্ড) ব্যবহার শুরু করেছে। সদ্যোজাত শিশুদের মুখ তারা এই আবরণ দিয়ে ঢেকে রাখছেন।

এমনই কিছু ছবি সম্প্রতি পোস্ট করা হয়েছে হাসপাতালটির ফেইসবুক পেজ থেকে। যা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা।

সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, নার্সের কোলে রয়েছে কম্বলে মোড়া এক সদ্যজাত। নার্স ও শিশু দুজনেরই মুখ ঢাকা রয়েছে ফেস শিল্ড বা মুখাবরণী দিয়ে। বেডে শুয়ে থাকা প্রত্যেক শিশুর মুখ ঢাকা রয়েছে এ ভাবেই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের মুখাবরণী শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার সময়ে দেওয়া হচ্ছে।

সেই ছবি আপলোড করে থাইল্যান্ডের সামুত প্রাকার্ন প্রদেশের পাওলো হাসপাতালের ওই ফেইসবুক পোস্টে লেখা হয়েছে, ‘ছোট্ট বন্ধুদের জন্য আমরা অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছি। সদ্যোজাতদের জন্য ফেস শিল্ড।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত