রূপগঞ্জে জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৮:৪১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জলিল প্রধান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫ টার দিকে রূপসী প্রধান বাড়ি এলাকায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। জলিল প্রধান ওই এলাকার মৃত কুদরত আলীর ছেলে।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আলম মামুন জানান, বৃদ্ধ জলিল প্রধান বেশ কিছুদিন ধরেই জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানায়। জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ওই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল সেখানে যায়। স্বাস্থ্যকর্মীরা যাওয়ার আগেই ওই বৃদ্ধের লাশ দাফন করে ফেলায় তার নমুনা সংগ্রহ করতে পারেনি। স্বাস্থ্যকর্মীরা ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। রোববার ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এক নারী ও শুক্রবার সকালে এক ব্যক্তির জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত