শ্বাসকষ্ট নিয়ে কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৯:২২ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় কোয়ারেন্টাইনে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যায় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, তা জানতে এলাকাবাসী তার নমুনা পরীক্ষার দাবি জানিয়েছেন। এ জন্য এলাকাবাসী মৃত ব্যক্তির দাফনে বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের একজন সদস্য।

উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারে ডিমের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ১২ দিন আগে ডিমের দোকানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্থানীয় জন প্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে  ছিলেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অন্য কোনো লক্ষণ ছিল না।

শনিবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্থানীয় ইউপি সদস্য ওই বাড়িতে যান। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই ইউপি সদস্য মারা যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত