প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার পরিপত্রে মেডিকেল টেকনোলজিস্টদের নাম যুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে মেডিকেল টেকনোলজিস্টরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে রোগীর শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। এর পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণোদনা প্রদান সংক্রান্ত জারিকৃত পরিপত্রে মেডিকেল টেকনোলজিস্টদের নাম উল্লেখ না থাকা দুঃখজনক। চিকিৎসাসেবায় শুধুমাত্র ডাক্তার ও নার্সকে মূল্যায়ন করা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের অবদানকে কখনো মূল্যায়ন করা হয় না। বিজ্ঞপ্তি
