লকডাউনে ঘরে বন্দী মানুষ। ব্যালকনি কিংবা ছাদই এখন নিশ্বাস ফেলা বা একটু হাঁটাহাঁটির জায়গা। ছাদে উঠে আড্ডা বা ছাদে ঘুড়ি উড়ানো তো আছেই। তবে এবার ঘুড়ি উড়াল এক বানর।
রীতিমতো ঘুড়ি উড়ানোয় পারদর্শিতা দেখাল বানরটি। রশি ধরে ঘুড়িকে সে নিজের কাছেও নিয়ে আসল। আর দূর থেকে এই দৃশ্য দেখে মজা নিল মানুষ।
ভারতের এই ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যদিও দেশটির কোন এলাকায় এই ভিডিও ধারণ করা হয়েছে সেটি জানা যায়।
টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দ। এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। একটি বানর এভাবে ঘুড়ি উড়াবে তা বিশ্বাস্যই করতে পারছিলেন না নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করে কেউ লেখেছেন, বানরের কী সুখ! আবার কেউ লিখেন, কী কাণ্ড দেখাল বানরটি।
