মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার এক বৃদ্ধের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান। পরে নমুনা সংগ্রহ করা হলে ঢাকা থেকে আইইডিসিআরের পরীক্ষায় বৃদ্ধের করোনা শনাক্ত হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ অবস্থায় শুক্রবার বিকেলে সদরের হাতিমারা এলাকার বৃদ্ধকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।
খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। শনিবার সকালে ঢাকা থেকে বৃদ্ধের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগকে।
