মাদারীপুরে গুচ্ছগ্রাম থেকে সরকারি চাল উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৫:২৮ পিএম

মাদারীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৮বস্তা চাল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামে আবদুল মান্নানের ঘর থেকে এই চাল উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত আবদুল মান্নানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানতে পারে উপজেলার কুনিয়া এলাকার গুচ্ছগ্রামের আবদুল মান্নানের ঘরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর বেশ কয়েক বস্তা চাল রয়েছে। এই সংবাদের ভিত্তিতে গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে  সেখান থেকে ৮ বস্তা চাল উদ্ধার করে সদর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মান্নান।

এ ঘটনায় জড়িত আবদুল মান্নান কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলে রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া চাল বিক্রি চক্রের মূল হোতাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত