ভাড়াটিয়াকে বের করে দেওয়া সেই বাড়িওয়ালী গ্রেপ্তার

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৪৮ এএম
বকেয়া ভাড়ার জন্য ভাড়াটিয়াকে বের করে দেওয়া কাঠালবাগানের সেই বাড়ির মালিক নুর আক্তার সম্পাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কমান্ডার মেজর আরেফিন।
 
এর আগে কাঠালবাগান থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। পুলিশের সহায়তায় রাজধানীর কাঠালবাগানে ভাড়া বাসায় শেষ পর্যন্ত ফিরল বকেয়া ভাড়ার জন্য বের করে দেওয়া পরিবারটি। গত শনিবার সন্ধ্যায় মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাড়ির মালিক নুর আক্তার সম্পা দুই মাসের শিশুসহ পরিবারের পাঁচ সদস্যকে বাসা থেকে বের করে দেন। এরপর পুলিশ-র‌্যাবের দুই দিনের চেষ্টার পরও বাসায় ফিরতে না পেরে পরিবারটি আশ্রয় নেয় দক্ষিণ বাড্ডায় কুলসুম বেগমের মায়ের বাসায়। বাসার মালিকের সাথে দফায় দফায় যোগাযোগ করেও কোন সমাধান না হওয়ায় শেষ সোমবার বিকেলে পুলিশ কাঠালবাগানের ৫৭/৭ সেই বাসার তালা ভেঙ্গে পরিবারটিকে বাসায় দিয়ে আসে।
 
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র ওই সময় জানিয়েছিলেন, পরিবারটিকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়েছে তারা।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত