গোপালগঞ্জে পুলিশ সদস্যসহ নতুন ২ করোনা রোগী শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পিএম

গোপালগঞ্জে ১ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে ১৭ পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা ৩২-এ গিয়ে দাঁড়ালো।  

জেলা সিভিল সার্জন ডা নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য ও গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে এসেছে। আক্রান্তদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

এর আগে জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত