করোনা পরিস্থিতিতে আটকে পড়া আরও ১৫৬ জন ব্রিটিশ নাগরিক বিশেষ ফ্লাইটে সিলেট ছেড়েছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানের ফ্লাইটে ওই যাত্রীরা ঢাকা পৌঁছেছেন। সেখান থেকে ব্রিটিশ এয়ারের ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।
তিনি জানান, এর আগে গত ২১ এপ্রিল বিশেষ ফ্লাইটে সিলেট ছেড়েছিলেন আরও ১৫৬ জন ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও দুইটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
