লকডাউন শেষে চীনজুড়ে রেস্টুরেন্টে 'নকল' মাংস!

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০২:৪৭ পিএম

লকডাউন শেষে চীনে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো খুলছে। তবে খাবারের দোকানগুলোর মেনুতে আনা হয়েছে পরিবর্তন। মাংসের মেনুতে নেই মাংস, এর বদলে দেয়া হচ্ছে উদ্ভিদজাত 'নকল' মাংস।

বিবিসি জানায়, বুধবার স্টারবাকস ক্যাফের কয়েক হাজার আউটলেটে খাবারের মেনুতে ছিল এক ধরনের উদ্ভিদজাত মাংস। প্রাণিজ মাংসের পরিহার করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্টারবাকস।

ফাস্ট ফুড চেইন কেএফসি আগামী সপ্তাহ থেকে উদ্ভিদজাত 'চিকেন নাগেটের' ট্রায়াল শুরু করবে বলে জানিয়েছে।

করোনা প্রাদুর্ভাব পরবর্তী অনেক মানুষ স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঝুঁকছে। খাবারের তালিকা থেকে মাংস পরিহারের প্রবণতাও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে মাংসের মেনুতে মাংসের বদলে দেয়া হচ্ছে উদ্ভিদ।

প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯। দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন ব্যক্তি। আক্রান্ত হয়েছেন প্রায় ৮৪ হাজার জন।

তবে বিশ্বেজুড়ে করোনার আগ্রাসী সংক্রমণ না থামলেও চীনে এখন প্রাদুর্ভাব নেই বললেই চলে। লকডাউন শেষে স্বাভাবিক ব্যস্ততায় ফিরে আসছে শহরগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত