শেকৃবিতে করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৪:৩১ এএম

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবস্থানরত এক নারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়টির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের ল্যাব সহকারীর বোন, তারা একই সঙ্গে থাকতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রুহুল আমিন দেশ রূপান্তরকে জানান, বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হলো। উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয়েছিল; পজিটিভ আসায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ওই বাসার তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা বহিরাগতের কর্মস্থলে এক ব্যক্তির করোনা পজিটিভ হওয়ায় ওই বহিরাগতসহ চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়, যার ১৪ দিন শেষ হচ্ছে আজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত