কিশোরগঞ্জে মুক্তি পাচ্ছে ৩১৫ বন্দি

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৭:২৩ এএম

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে কিশোরগঞ্জে দ-িত ৩১৫ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া গেলে তাদের মুক্তি দেওয়া হবে। তবে বড় ধরনের অপরাধীরা এ সুযোগ পাবেন না।

গতকাল শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ছোট অপরাধের সঙ্গে জড়িত, বৃদ্ধ বা অসুস্থদের তালিকা পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৭০ থেকে ৯৫ বছর বয়সী ১৩ জনের নাম রয়েছে। বাকিরা ৬ মাস ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তা ছাড়া ভালো ব্যবহার বা কাজ করেছেন এমন বন্দিও রয়েছেন তালিকায়। এ তালিকা থেকে বিবেচনা করে সরকার যাদের মুক্তি দেওয়ার নির্দেশনা দেবে, সেই অনুযায়ী নির্ধারিত বন্দিরাই মুক্তি পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত