করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নীলফামারীর চার পৌরসভার কর্মহীন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের খাদ্যের জোগান নিশ্চিতে শুরু হয়েছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিশেষ ওএমএসের চাল বিতরণ।
গতকাল রবিবার নীলফামারী পৌর শহরের আলিয়া মাদ্রাসা চত্বরে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে জেলার চার পৌরসভায় একযোগে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান। বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নীলফামারী পৌরসভার আলিয়া মাদ্রাসা, পুরাতন গরুহাটি, গাছবাড়ি এবং হাড়োয়া মিশন চাল বিক্রয় পয়েন্টে ঘুরে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ সারি। দূরত্ব বজায় রেখে সারিতে দাঁড়িয়েছেন ক্রেতারা।
আলিয়া মাদ্রাসা পয়েন্টে দাঁড়ানো বাবুপাড়া মহল্লার আবদুল করিম (৪০) বলেন, ‘ছোট একটা টেইলার্সের দোকানের আয়ে সংসার চলত আমার।’
