মুন্সীগঞ্জে আলু তুলতে এসে লকডাউনের মুখে আটকা পড়েছেন রংপুরের একদল শ্রমিক। পুলিশের কাছে আবেদন করেও বাড়ি ফিরতে পারছেন না তারা। জানা যায়, নারী-পুরুষ মিলিয়ে দলটির ২০ সদস্যের সবাই রংপুরের পীরগাছা উপজেলার নবু হাড়িয়া ঘাট গ্রামের বাসিন্দা। আলু উত্তোলনের কাজ করতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আমতলী এলাকায় কয়েকটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা।
টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, রংপুরের ওই শ্রমিকদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র হাতে পেয়েছেন তিনি। আলু উত্তোলনের কাজ করতে মুন্সীগঞ্জে এলেও নিজ এলাকায় জমির ধান পাকতে শুরু করায় এখন রংপুরে ফিরতে চাচ্ছেন সবাই। কিন্তু করোনায় যান চলাচল বন্ধ ও বিভিন্ন এলাকা লকডাউন থাকায় ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের যাওয়ার সুযোগ বন্ধ।
