গৃহবধূর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নাহিদ হাসান (২৬) নামের এক যুবক গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রানীনগর থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল এ তথ্য জানান।
মাসুদ আল বলেন, ২০১৪ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অধ্যয়নরত অবস্থায় রানীনগর গ্রামের নাহিদ হাসান একই এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে সম্পর্ক করে। সম্পর্কের সুযোগ নিয়ে ওই ছাত্রীর অজান্তে তার অশ্লীল ছবি তুলে রাখে।
তিনি জানান, সম্প্রতি ওই কলেজ ছাত্রীর অন্যত্র বিয়ে হলে নাহিদ সেই ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। ভুক্তভোগী অভিযোগ করলে অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র্যাব।
এ ঘটনায় শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।
