চন্দনাইশে গরুর খামারে মেয়াদোত্তীর্ণ ১০০ বস্তা খেঁজুর জব্দ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০২:৫৮ পিএম

চট্টগ্রামরে চন্দনাইশ উপজলোর হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেড নামে একটি গরুর খামারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মজুদকৃত ৫ টন (৫০ কেজির ১শ’ বস্তা) ৫ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেঁজুর উদ্ধার করে ৫০ হাজার টাকা জরিমানা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ এসব খেঁজুর পুড়িয়ে নষ্ট করা হয়। মজুদকৃত এসব মেয়াদোত্তীর্ণ খেজুরের বাজারমূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা। এ ঘটনায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, এনএসআই গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডে চন্দনাইশ থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উদ্ধারের সময় খেজুরের বস্তাগুলোর গায়ে ২০১৮ সালে পাকিস্তান থেকে আমদানি করা এবং ২০১৯ সালের মার্চ মাসে মেয়াদোত্তীর্ণ হওয়ার সিল রয়েছে।

এ সময় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডের ফার্মের মালিক চট্টগ্রাম শহরে থাকায় ফার্মের দায়িত্ব পালনকারী ম্যানেজার ঢাকার কেরানীগঞ্জের মৃত আদম আলীর ছেলে হারুনুর রশিদ (৫৫) জানান, সামনে কোরবানির গরুর খাবার হিসেবে খেঁজুরগুলো মজুদ করার কথা বললেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তা পরীক্ষার জন্য মজুদকৃত খেঁজুর খামারের গরুর সামনে রাখা হলেও খামারের গরু তা খায়নি।

ফলে মেয়াদোত্তীর্ণ পচা খেঁজুর মজুদ রাখায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পঁচা খেজুর পাশের খালি জায়গায় ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন দশে রূপান্তরকে বলেন, গরুর খামারে খেজুর মজুদ করা হয়েছে এনএসআই থেকে এমন তথ্যরে ভিত্তিতে ওই ফার্মে অভিযান চালানো হয় এবং ফার্মে মজুদকৃত ৫ টন খেঁজুর উদ্ধার করা হয়।

পরে খামারটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে খেঁজুরগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত