করোনাকালে বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মানবতার দেয়াল

আপডেট : ০১ মে ২০২০, ০৩:২৪ পিএম

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে বগুড়ায় চালু করা হলো মানবতার দেয়াল। বগুড়া করোনেশন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন শতদল ৯২ এই দেয়ালের উদ্যোক্তা।

শুক্রবার বেলা ১২টায় মানবতার দেয়াল উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন চক্রবর্তী ও শতদল ৯২ এর সভাপতি আব্দুস সালাম।

মানবতার দেয়াল স্থাপনের বিষয়ে সংগঠনের সভাপতি বলেন, দেশের বিভিন্ন এলাকায় মানবতার দেয়াল রয়েছে। যেখানে মানুষের পরিধেয় বস্ত্র রাখা হয়। কিন্তু এই করোনাকালে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য। এ কারণে শতদল ৯২ এর সদস্যরা কিছু করার আগ্রহ প্রকাশ করলে তাতে সর্বোতভাবে সহায়তা করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

এই দেয়ালে বস্ত্রের পাশাপাশি মানুষের নিত্যপ্রয়েজনীয় খাদ্যসামগ্রীও থাকছে। মানুষ যেন এই সংকটকালে নিরন্ন না থাকে সেজন্যই এই উদ্যোগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে এলে দেশের কোনো মানুষ খাদ্য-বস্ত্রের অভাবে থাকবে না। তিনি সমাজের বিত্তবানদের সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত