গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত রমজান আলী (৬০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সিরাজ ভূইয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর জেলার উম্মে সালমা জানান, কয়েদি রমজান আলী শনিবার সকাল ৬টার দিকে অসুস্থ হয়ে পড়েন।
এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন।
রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার কয়েদি নং ১৫২৯/এ।
