করোনা পরিস্থিতিতে খলে দেয়া মদের দোকানের ভিড় সামলাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে ভারতের দিল্লির কেজিরিওয়াল সরকার। সেখানে মঙ্গলবার থেকে মদ কিনলে দিতে হবে ৭০% 'করোনা ফি'।
রাজ্য প্রশাসন সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দেয়। সেদিন থেকেই দোকানে দোকানে সুরাপ্রেমীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। রেশনের দোকানের থেকেও লম্বা লাইন পড়েছে মদের দোকানের সামনে।
করোনা পরিস্থিতিতে সেই ভিড় কমাতে ও তার আর্থিক ফায়দা তুলতে মদের দামের সঙ্গে 'করোনা ফি' যোগ করল কেজিরিওয়াল সরকার।
মোট ৭০ শতাংশ অতিরিক্ত কর করোনা ফি হিসেবে দিতে হবে মদ কেনার সময়। অর্থাৎ ১০০০ টাকা যে মদের দাম, তা কিনতে খরচ করতে হবে ১৭০০ টাকা। সোমবার রাতেই এই নিয়ম জারি করেছে দিল্লি সরকার।
দিল্লি সরকার রাজস্ব আদায়ের পাশাপাশি এই বাড়তি ফি এর জন্য মদের দোকানে ভির কমবে বলে আশা করছে।
নিয়মমাফিক দিল্লিতে সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান।
সূত্র: জি ২৪ ঘণ্টা।
