সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ তিন হরিণ শিকারিকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। এ সময় শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া ২২টি হরিণ রক্ষা পেয়েছে। চোরাশিকারিদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি ডিঙি নৌকা ও ৭০০ ফুট ফাঁদও জব্দ করে বনবিভাগ। গত সোমবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগ মাংসসহ এদের গ্রেপ্তার করে।
বনবিভাগের অভিযানের কারণে শীর্ষ চোরাশিকারি মালেক গোমস্তার দলের হাত থেকে সুন্দরবনের বিরল প্রজাতির চিত্রল হরিণের পাল রক্ষা পেয়েছে।
