মুন্সীগঞ্জে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৬ মে ২০২০, ১১:৫৫ এএম

মুন্সীগঞ্জে বুধবার নতুন করে আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৭২ জনের নমুনা থেকে বুধবার সাতজনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ রয়েছেন ৫ জন ও নারী ২ জন। নতুন আক্রান্তের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ৪ জন রয়েছেন।

এছাড়া শ্রীনগরে ২ জন ও লৌহজং উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত