নিরবের পেছনে টাকা উড়ছে!

আপডেট : ০৮ মে ২০২০, ০৩:২৭ পিএম

মানুষ টাকার পেছনে ছুটে, আর ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসাইন তাকভর্তি টাকা চেয়েও দেখছেন না। যেন টাকা তার পেছন পেছন উড়ছে। হাতের রিভলবার বলছে, অন্য কোনো দিকে মনোযোগ।

এই দৃশ্য ‘ক্যাসিনো’ ছবির দ্বিতীয় পোস্টারের। এর আগে প্রথম পোস্টারে হাজির হয়েছিলেন শবনম বুবলিকে নিয়ে, এবার নিরব এলেন একা, জেদি মেজাজে।

নির্মাতা সৈকত নাসির বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি শেয়ার করেন।

গত ২৪ নভেম্বর শুটিং শুরু হয়ে তিন ধাপে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারণ। পোস্ট প্রোডাকশনও শেষের দিকে। বাকি শুধু ডাবিং।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার সৈকত নাসিরের সঙ্গে কাজ করছেন নিরব ও বুবলি। শাকিব খান ছাড়া এটাই বুবলি প্রথম সিনেমা। এ নায়িকার মুক্তির অপেক্ষায় থাকা অন্য ছবিও শাকিবের বিপরীতে।

নিরব-বুবলি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তাসকিন রহমান ও দোয়েল ম্যাশ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছবি ‘ক্যাসিনো’। এর মূল গল্প আবদুল্লাহ জহির বাবু লিখেছেন। আর সংলাপে আছেন আবদুল্লাহ জহির বাবু ও আসাদ জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত