রংপুরে ২৪ ঘন্টায় সর্বাধিক ৩১ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ০৭:০৭ পিএম

শুক্রবার রংপুর মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে রংপুর জেলায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এখন পর্যন্ত  রংপুরে সর্বাধিক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্যসহ রংপুর সিটি এলাকার সংখ্যাই বেশী। হারাগাছায় ১ জন, কোতোয়ালি থানায় ৯ জন, নগরীর রবার্টসনগঞ্জএলাকার ১ জন ও  মেডিকেলের টেকনোলোজিস্ট ১জন। 

এছাড়া সৈয়দপুর ইসলামী ব্যাংকে কর্মরত রংপুরের ৩ জন, ধাপ লালকুঠি এলাকার একজন, মিঠাপুকুর উপজেলায় একজন , নগরীর খটখটিয়া এলাকার একজন, আর কে রোড মৌজার একজন,  মেডিকেলের নার্স একজন, সেনপাড়ায় একজন,  শালবনে একই পরিবারের  পাঁচ জনসহ আরসিসিআই এর কাছে  তিন পুলিশ সদস্যসহ মোট  একত্রিশ জন। এ নিয়ে রংপুরে ১৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত