শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২০, ০৮:০৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে শুক্রবার সকালে ঘরের টিন সরানোর সময় পাখি খাতুন (৩৫) নামের এক গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আফসার আলীর মেয়ে ও বড় মহারাজপুর গ্রামের খাঁপাড়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

এ বিষয়ে নিহতর বড় ভাই আজাদ রহমান বলেন, সে ও তার বোন পাখি খাতুন মিলে ঘরের টিন সরানোর সময় বিদ্যুতের তার ছিড়ে টিনের সাথে লাগে। এতে পাখি খাতুন বিদ্যুৎস্পুষ্ট হয়ে জ্ঞান হারান। তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পাখি খাতুন তিন সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত