চট্টগ্রামের পুলিশ সুপারের মানবিক উপহার করোনা আক্রান্ত পুলিশকে

আপডেট : ০৮ মে ২০২০, ০৯:০৯ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া গ্রামে করোনা আক্রান্ত পুলিশ সদস্য ধীমান বড়ুয়ার পরিবার বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে। ধীমান বড়ুয়াকে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রাশিদুল হক (পিপিএম)।
 
ধীমান বড়ুয়া তার কর্মস্থল ঢাকা থেকে সম্প্রতি নিজ গ্রামে ছুটি কাটাতে এসে করোনা আক্রান্ত হন। গত ৭ মে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা শনাক্ত হয়।
 
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান , যেহেতু তার পুরো পরিবার লকডাউনে রয়েছে। তাই পুলিশ সুপার মহোদয় মানবিক বিবেচনায় তার জন্য চাল, ডাল, ঔষুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাটিয়েছেন। এগুলো আমরা তার বাড়িতে দিয়ে এসেছি।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত