হাতীবান্ধায় করোনা রোগীর বাড়িতে খাবার নিয়ে ইউএনও

আপডেট : ১০ মে ২০২০, ০১:২৯ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনায় আক্রান্ত রোগী শম্পা বেগমের বাড়িতে খাবার নিয়ে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিন। তিনি এ সময় ১৭ প্রকার খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডের অবস্থিত ওই রোগীর বাড়িতে নিজ উদ্যোগে এসব খাবার দেন তিনি। খাদ্যসামগী হিসেবে ছিল- চাল, ডাল, তেল, আলু, আটা, লবন, চা-পাতা, চিনি, বুট, মিষ্টি কুমড়া, তরমুজ, মাল্টা, সাবান, কলা, লেবু, করলা, ডিম।

করোনা আক্রান্ত শম্পা বেগম উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের ৫নং ওয়ার্ডের সবুজ মিয়ার স্ত্রী। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন এর সাথে কথা হলে তিনি জানান, ‘মানুষ-মানুষের জন্য। আমি ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পেরেছি, সেটুকু নিয়ে তার পাশে দাঁড়িয়েছি। এ সময় তিনি আরো বলেন, ওই এলাকায় ২১টি বাড়ি লকডাউন করা হয়েছে। সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হচ্ছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সম্পা বেগম নামে কুমিল্লা ফেরত এক গৃহবধূ করোনা রোগে আক্রান্ত হয়। এরপর ওই এলাকার ২১ বাড়ি লকডাউন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত