করোনা রোগী ব্যবসায়ীর জন্মদিনের পার্টি, ৪৫ অতিথিও আক্রান্ত

আপডেট : ১১ মে ২০২০, ০২:১০ পিএম

লকডাউনের বিধি নিষেধ অমান্য করে জন্মদিনের পার্টিতে গিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৫ জন। ভারতের হায়দরাবাদের এলবি নগরে এই ঘটনা ঘটে। 

রবিবার টাইমস অব ইন্ডিয়া জানায়, সরুরনগর এলাকার এক দোকানমালিক জন্মদিনের পার্টিতে বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আগ থেকে করোনায় আক্রান্ত ছিলেন। মালাকপেট গুঞ্জ এলাকায় তার দোকান। সেখানেই এক দোকান কর্মী থেকে তার দেহে ভাইরাস সংক্রমিত হয়।

দোকান মালিকের আমন্ত্রণে ৪৫ জন অতিথি ওই পার্টিতে অংশ নেন। যার বড় অংশ ছিল দোকান মালিক ও তার এক বন্ধুর পরিবারের সদস্য।

গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশানের (জিএইচএমসি) এক কর্মকর্তা জানান, আক্রান্ত ৪৫ জনের মধ্যে ২৫ জন হচ্ছে দুই দোকান মালিকের পরিবারের সঙ্গে সম্পর্কিত। 
 
তারা দুইজনই পারিবারিক বন্ধু। একে অপরের বাড়িতে যান নিয়মিত। এর মধ্যে দুই পরিবারেরই কয়েকজন সদস্যের জ্বর হয়েছিল। জন্মদিনের পার্টির পর পরিবার দুইটির অন্যদের মধ্যেও ভাইরাসটি ছড়িয়ে পড়ে। 

শনিবার জিএইচএমসি'র কমিশনার ডিএস লোকেশ কুমার ওই এলাকা পরিদর্শন করেন। পুরো এলাকা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়েছে। ওই দুই ব্যক্তির দোকানে এসে কারা তাদের সংস্পর্শে এসেছিলেন তাদের শনাক্ত করা চেষ্টা চলছে।

এদিকে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত